মূল লেখায় যান
সহায় · by Betopia
হোম

ক্যাশিয়ার

শোরুমের কাউন্টারে বিক্রি, টাকা নেওয়া, মাল গ্রহণ আর দিনের শেষে শিফট বন্ধ।

ক্যাশিয়ারের প্রথম দিন

০/৮

শিফট খোলা থেকে দিনের শেষে বন্ধ করা পর্যন্ত কাউন্টারের সব কাজ।

সমস্যা ও সমাধান

বারকোড স্ক্যান করলে কার্টে কিছু আসছে না কেন?পণ্যের Barcode ঘর খালি থাকতে পারে, অথবা স্ক্যানার HID মোডে নেই বা শেষে Enter পাঠাচ্ছে না।শিফট বন্ধের সময় ক্যাশ মিলছে না, কী করব?আবার গুনুন, আসল টাকাটাই লিখুন, আর পার্থক্যের কারণ নোটে লিখুন। নিজে থেকে হিসাব মেলানোর চেষ্টা করবেন না।পিওএস খুললে কোনো কার্ড দেখাচ্ছে না কেন?আপনার ইউজারে যে আউটলেট দেওয়া আছে, তার সাথে কোনো পিওএস যুক্ত নেই, অথবা পিওএসে আউটলেট ঠিক করা নেই।পণ্য বদলাতে গেলে 'You do not have access' আসছে কেন?ক্যাশিয়ার পণ্য বদলাতে পারেন না, এটা ইচ্ছা করেই রাখা। পণ্য যোগ বা বদল আউটলেট ম্যানেজার করেন।অন্য শোরুমের বিক্রি বা স্টক দেখা যায় না কেন?প্রতিটি ইউজার শুধু নিজের আউটলেটের পিওএস, স্টক, রসিদ আর অর্ডার দেখেন। এটা ইচ্ছা করেই রাখা।রসিদ প্রিন্ট হচ্ছে না, কী করব?Epson ePOS প্রিন্টারের IP ঠিক আছে কিনা, একই নেটওয়ার্কে আছে কিনা আর HTTPS সার্টিফিকেট মেনে নেওয়া হয়েছে কিনা দেখুন।

যন্ত্রপাতি