মূল লেখায় যান
সহায় · by Betopia
POSগাইডক্যাশিয়ার, আউটলেট ম্যানেজারখসড়া: যাচাই চলছে

টাকা নেওয়া: ক্যাশ, কার্ড, বিকাশ, নগদ

পেমেন্টের পদ্ধতি বেছে টাকার পরিমাণ লিখুন, তারপর Validate চাপুন। রসিদ প্রিন্ট করুন বা গ্রাহকের মোবাইলে পাঠান।

ধাপ

  1. পদ্ধতি বেছে নিন: Cash, Card, bKash বা Nagad।
  2. ক্যাশ হলে গ্রাহক যত টাকা দিলেন তা লিখুন। কত টাকা ফেরত দিতে হবে স্ক্রিনে দেখাবে।
  3. কার্ড, বিকাশ বা নগদ হলে আগে মেশিন বা ফোনে টাকা নিন, তারপর ঠিক সেই পরিমাণ এখানে লিখুন।
  4. দুই পদ্ধতিতে টাকা দিলে বাকি অংশের জন্য দ্বিতীয় পদ্ধতি বেছে নিন।
  5. Validate চাপুন। আউটলেটের স্টক থেকে মাল কমে যাবে।
  6. রসিদ Print করুন, অথবা গ্রাহকের মোবাইল বা ইমেইল দিয়ে Send করুন। পরের গ্রাহকের জন্য New Order চাপুন।

payment, cash, card, bkash, nagad, validate, receipt, split payment, taka neya

আরও দেখুন

উৎস: আউটলেট পিওএস ম্যানুয়াল, অংশ B3. হালনাগাদ: 2026-10-07

শুনছেন