মূল লেখায় যান
সহায় · by Betopia
POSগাইডক্যাশিয়ার, আউটলেট ম্যানেজারখসড়া: যাচাই চলছে

শিফট বন্ধ করা (দিনের শেষ)

দিনের শেষে Close Register চাপুন, ড্রয়ারের টাকা গুনে লিখুন, পার্থক্য থাকলে কারণ লিখে Close Session চাপুন।

ধাপ

  1. উপরের মেনু থেকে Close Register চাপুন।
  2. ড্রয়ারের টাকা গুনে Counted Cash ঘরে লিখুন। কার্ড, বিকাশ বা নগদের মোট চাইলে সেটাও লিখুন।
  3. সিস্টেমের হিসাবের সাথে না মিললে পার্থক্য দেখাবে। কারণ লিখে নোট দিন। ম্যানেজার ও হেড অফিস এই নোট দেখেন।
  4. Close Session চেপে নিশ্চিত করুন।

রাতে সেশন খোলা রাখবেন না। ক্যাশের হিসাব আর দৈনিক রিপোর্ট এই বন্ধ করার উপর নির্ভর করে।

close register, close session, shift close, din shesh, day end, z report, cash count

আরও দেখুন

উৎস: আউটলেট পিওএস ম্যানুয়াল, অংশ B5. হালনাগাদ: 2026-10-07

শুনছেন