POSসমাধানক্যাশিয়ার, আউটলেট ম্যানেজারখসড়া: যাচাই চলছে
শিফট বন্ধের সময় ক্যাশ মিলছে না, কী করব?
আবার গুনুন, আসল টাকাটাই লিখুন, আর পার্থক্যের কারণ নোটে লিখুন। নিজে থেকে হিসাব মেলানোর চেষ্টা করবেন না।
কী দেখবেন
- ড্রয়ারের টাকা আবার গুনুন।
- কার্ড, বিকাশ বা নগদের কোনো পেমেন্ট ভুল করে ক্যাশে লেখা হয়েছে কি?
- কোনো রিফান্ড কি ক্যাশে ফেরত দেওয়া হয়েছে?
তারপর
গুনে যা পেলেন সেটাই লিখুন, কারণ নোটে দিন। ম্যানেজার সেশনের রেকর্ড দেখে মিলিয়ে নেবেন।
cash difference, cash milche na, shortage, excess
আরও দেখুন
উৎস: আউটলেট পিওএস ম্যানুয়াল, অংশ F. হালনাগাদ: 2026-10-07