WEBধারণাসেলস ম্যানেজার, এএসএম থেকে এজিএম, ফাইন্যান্স ম্যানেজার, এক্সিকিউটিভ অনুমোদনকারী, এসআরখসড়া: যাচাই চলছে
ক্রেডিট এক্সেপশন কী, কোথায় দেখবেন
দোকানের বাকি তার সীমা ছাড়ালে অর্ডার আটকে যায় আর একটি ক্রেডিট এক্সেপশন তৈরি হয়। ম্যানেজার অনুমোদন দিলে অর্ডার এগোয়।
কীভাবে তৈরি হয়
এসআর অ্যাপে অর্ডার নেওয়ার সময় দোকানের বাকি তার ক্রেডিট সীমার বেশি হলে অ্যাপ অনুমোদন চায়। সেই অনুরোধটিই ক্রেডিট এক্সেপশন। প্রতিটির একটি নম্বর থাকে, যেমন EXC-20260817-0013।
কোথায় দেখবেন
- ম্যানেজার: ফিল্ড অ্যাপের অনুমোদন তালিকায়।
- অফিস:
Salesঅ্যাপেরCredit Exceptionsতালিকায়। নম্বর দিয়ে খুঁজে খুলুন।
কে অনুমোদন দেন
কোম্পানির নিয়ম অনুযায়ী এলাকার ম্যানেজার। অনুমোদনের পর অর্ডার ERP-তে স্বাভাবিকভাবে এগোয়।
credit exception, over limit, baki shima, EXC
আরও দেখুন
উৎস: ERP ইউজার ম্যানুয়াল v0.1, অংশ 4.5. হালনাগাদ: 2026-10-07