মূল লেখায় যান
সহায় · by Betopia
APPগাইডএসআরখসড়া: যাচাই চলছে

দোকান থেকে টাকা সংগ্রহ

দোকানের পাতায় কালেকশন নিন চাপুন, কোন ইনভয়েসের টাকা নিচ্ছেন বেছে নিন, টাকার পরিমাণ লিখে সাবমিট করুন। রসিদ প্রিন্ট বা PDF শেয়ার করা যায়।

ধাপ

  1. দোকানের পাতায় কালেকশন নিন চাপুন। “ক্যাশ কালেকশন পর্যালোচনা” খুলবে।
  2. আন পেইড বা সব থেকে ইনভয়েসগুলো দেখুন। প্রতিটির পাশে টাকা, কতটা পরিশোধিত আর ক্ষতির কর্তন দেখাবে।
  3. যেগুলোর টাকা নিচ্ছেন, সিলেক্ট করুন। নিচে মোট সংগ্রহ দেখাবে। পরবর্তী চাপুন।
  4. বকেয়া পরিমাণ দেখে নিন। নগদ হলে ক্যাশের পরিমাণ লিখুন, অথবা দ্রুত ইনপুট এর বোতাম চাপুন। বিকাশে দিলে অনলাইন পেমেন্ট পদ্ধতি থেকে বিকাশ বেছে নিন।
  5. সাবমিট করুন চাপুন।
  6. “ক্যাশ রিসিট” আসবে, সাথে রিসিট নাম্বার আর কত বকেয়া রইল। দোকানদারকে প্রিন্ট বা শেয়ার PDF দিয়ে রসিদ দিন।

আপনার হাতে থাকা টাকা ক্যাশ লিমিটের কাছে গেলে হোমে সতর্কতা দেখায়। সময়মতো জমা দিন।

cash collection, collection, taka tola, baki adai, joma, receipt

আরও দেখুন

উৎস: ফিল্ড অ্যাপের স্ক্রিন (UAT). হালনাগাদ: 2026-10-07

শুনছেন