---
title: "ফেরত ও রিফান্ড"
summary: "পুরোনো অর্ডারটি রসিদ নম্বর দিয়ে খুঁজে Refund চাপুন, ফেরতের পরিমাণ দিন, আর যে পদ্ধতিতে টাকা নেওয়া হয়েছিল সেভাবেই ফেরত দিন।"
type: task
surface: pos
roles: ["ক্যাশিয়ার","আউটলেট ম্যানেজার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/showroom-pos/refund/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# ফেরত ও রিফান্ড

> পুরোনো অর্ডারটি রসিদ নম্বর দিয়ে খুঁজে Refund চাপুন, ফেরতের পরিমাণ দিন, আর যে পদ্ধতিতে টাকা নেওয়া হয়েছিল সেভাবেই ফেরত দিন।

## ধাপ

1. বিক্রির স্ক্রিনে মেনু বা `Orders` খুলুন।
2. রসিদ নম্বর দিয়ে আগের অর্ডারটি খুঁজুন।
3. `Refund` চাপুন। কোন পণ্য কতটা ফেরত আসছে তা দিন, তারপর নিশ্চিত করুন।
4. যে পদ্ধতিতে টাকা নেওয়া হয়েছিল, সেভাবেই টাকা ফেরত দিন। মাল আবার আউটলেটের স্টকে যোগ হবে।
