---
title: "দোকান থেকে টাকা সংগ্রহ"
summary: "দোকানের পাতায় কালেকশন নিন চাপুন, কোন ইনভয়েসের টাকা নিচ্ছেন বেছে নিন, টাকার পরিমাণ লিখে সাবমিট করুন। রসিদ প্রিন্ট বা PDF শেয়ার করা যায়।"
type: task
surface: app
roles: ["এসআর"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/g/field-app/sr-cash-collection/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# দোকান থেকে টাকা সংগ্রহ

> দোকানের পাতায় কালেকশন নিন চাপুন, কোন ইনভয়েসের টাকা নিচ্ছেন বেছে নিন, টাকার পরিমাণ লিখে সাবমিট করুন। রসিদ প্রিন্ট বা PDF শেয়ার করা যায়।

## ধাপ

1. দোকানের পাতায় `কালেকশন নিন` চাপুন। "ক্যাশ কালেকশন পর্যালোচনা" খুলবে।
2. `আন পেইড` বা `সব` থেকে ইনভয়েসগুলো দেখুন। প্রতিটির পাশে টাকা, কতটা পরিশোধিত আর ক্ষতির কর্তন দেখাবে।
3. যেগুলোর টাকা নিচ্ছেন, `সিলেক্ট` করুন। নিচে মোট সংগ্রহ দেখাবে। `পরবর্তী` চাপুন।
4. বকেয়া পরিমাণ দেখে নিন। নগদ হলে ক্যাশের পরিমাণ লিখুন, অথবা `দ্রুত ইনপুট` এর বোতাম চাপুন। বিকাশে দিলে `অনলাইন পেমেন্ট পদ্ধতি` থেকে `বিকাশ` বেছে নিন।
5. `সাবমিট করুন` চাপুন।
6. "ক্যাশ রিসিট" আসবে, সাথে রিসিট নাম্বার আর কত বকেয়া রইল। দোকানদারকে `প্রিন্ট` বা `শেয়ার PDF` দিয়ে রসিদ দিন।

> আপনার হাতে থাকা টাকা ক্যাশ লিমিটের কাছে গেলে হোমে সতর্কতা দেখায়। সময়মতো জমা দিন।
