---
title: "বারকোড স্ক্যান করলে কার্টে কিছু আসছে না কেন?"
summary: "পণ্যের Barcode ঘর খালি থাকতে পারে, অথবা স্ক্যানার HID মোডে নেই বা শেষে Enter পাঠাচ্ছে না।"
type: fix
surface: pos
roles: ["ক্যাশিয়ার","আউটলেট ম্যানেজার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/fix/pos-barcode/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# বারকোড স্ক্যান করলে কার্টে কিছু আসছে না কেন?

> পণ্যের Barcode ঘর খালি থাকতে পারে, অথবা স্ক্যানার HID মোডে নেই বা শেষে Enter পাঠাচ্ছে না।

## কী দেখবেন

- নোটপ্যাডে স্ক্যান করলে নম্বর আসে কি? না এলে স্ক্যানার HID মোডে নেই।
- নম্বর এলে সেই পণ্যের `Barcode` ঘরে একই নম্বর আছে কি?
- স্ক্যানের শেষে `Enter` যাচ্ছে কি?

## তারপর

স্ক্যানারের ম্যানুয়াল দেখে HID মোড চালু করুন। বারকোড ঘর খালি থাকলে আউটলেট ম্যানেজার যোগ করবেন। ততক্ষণ পণ্যের নাম দিয়ে খুঁজে বিক্রি করুন।
