---
title: "ড্যাশবোর্ডের সংখ্যা ভুল লাগছে, কী দেখব?"
summary: "আগে সময়কাল, কোম্পানি বা ইউনিট, এলাকার ফিল্টার আর রিফ্রেশ দেখুন। তারপর মূল লেনদেন খুলে মিলিয়ে দেখুন।"
type: fix
surface: web
roles: ["ফাইন্যান্স ম্যানেজার","ম্যানেজমেন্ট","এক্সিকিউটিভ অনুমোদনকারী","সেলস ম্যানেজার","এএসএম থেকে এজিএম"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/fix/dashboard-number/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# ড্যাশবোর্ডের সংখ্যা ভুল লাগছে, কী দেখব?

> আগে সময়কাল, কোম্পানি বা ইউনিট, এলাকার ফিল্টার আর রিফ্রেশ দেখুন। তারপর মূল লেনদেন খুলে মিলিয়ে দেখুন।

## কী দেখবেন

- সময়কাল: আজ, এই মাস, না অন্য তারিখ?
- কোম্পানি, বিজনেস ইউনিট, জোন বা টেরিটরির ফিল্টার।
- ফিল্টার বদলানোর পর `Refresh` চাপা হয়েছে কি?

## তারপর

যে সংখ্যা ভুল লাগছে, তার মূল লেনদেন বা রিপোর্টের সংজ্ঞা খুঁজে দেখুন। তারপরও না মিললে সমস্যা হিসেবে জানান।
