---
title: "ইন্টারনেট চলে গেলে পিওএস"
summary: "সেশন চলার মাঝে ইন্টারনেট গেলেও পিওএসে বিক্রি চলে। নেট ফিরলে অর্ডার নিজে থেকে পাঠানো হয়। ট্যাব বন্ধ করবেন না।"
type: device
surface: pos
roles: ["ক্যাশিয়ার","আউটলেট ম্যানেজার"]
updated: 2026-10-07
canonical: https://sohay.betopia.dev/devices/pos/offline/
author: "Mosthofa Imran, CTO, Betopia Limited"
publisher: Betopia Limited
copyright: "© 2026 Betopia Limited"
---

# ইন্টারনেট চলে গেলে পিওএস

> সেশন চলার মাঝে ইন্টারনেট গেলেও পিওএসে বিক্রি চলে। নেট ফিরলে অর্ডার নিজে থেকে পাঠানো হয়। ট্যাব বন্ধ করবেন না।

## মনে রাখুন

- ইন্টারনেট না থাকলেও বিক্রি চালিয়ে যান।
- ব্রাউজারের পিওএস ট্যাব বন্ধ করবেন না, তাহলে না-পাঠানো অর্ডার হারাতে পারে।
- নেট ফিরলে অর্ডারগুলো নিজে থেকে ERP-তে যাবে।
- নেট ফেরার পরেই শিফট বন্ধ করুন।
